সিলেটের উন্নয়ন নিয়ে কিছু কথা
কুবাদ বখত চৌধুরী রুবেল: সিলেটের উন্নয়ন কি ড্রেন খননের মধ্যই সীমাবদ্ধ, চট্টগ্রাম শহরে দেখেছি প্রতিটি সড়ক বাইদা বাই অর্থাৎ একদিকে আসা অন্যদিকে যাওয়া মধ্যখানে আইলেন্ড, আইলেন্ড এর মধ্যে ফুলের গাছ, কি অপরুপ সুন্দর।
আমাদের সিলেট শহরে বন্দর বাজার থেকে আম্বরখানা চৌহাট্টা থেকে কাজল হাওর এইতো আর হয়তো টুকিটাকি কোথাও থাকতে পারে দুইলাইনের সড়ক, যেগুলো আছে সেগুলো আইলেন্ডে দেখবেন বরইর গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ ও দেখেছি, অথচ আইলেন্ড শুভা পায় এক মাত্রই ফুল গাছ, এই গেলো সড়কের কথা। ড্রেইনতো মরন ফাঁদে পরিণত হয়েছে, কিছু জায়গা ফুটপাত দিয়ে হাঁটার পর দেখবেন সিলপাট নেই কি ভয়ংকর বিপদ, অনেক লোক আছে ফোন করে করে হাঁটে, নিচ দিয়ে কয়জনে বা চেয়ে হাঁটে, এমতাবস্থায় যে কোন মুহুর্তে দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে ।
এ রকম ঘটনা তো অতীতে ঘটেছে আমাদের সিলেটেরই একজন কবি কয়েক বছর আগে ড্রেইনে পড়ে আহত হওয়ার কিছুদিন পর মৃত্যুবরণ করেন।
ড্রেইনের কাজটাও টেকসই হচ্ছে না, যা দেখলাম তাই বলছি। কোন শুনা কথা নয়, ফেইসবুক ইউটবের কথা নয় নিজের চোখে যা দেখেছি তাই লিখলাম। পাকার কাজের সবচেয়ে বড় বিষয় হলো কমপক্ষে ৩/৪ দিন পানি দিতে হয়। অনেক জায়গায় নতুন কাজ শুরু হয়েছে, বর্তমানে শাহপরাণ মাজার সড়কের কাজ চলছে কিন্তু সেখানেও পানি দিতে দেখি নাই।
পানিছাড়া পাকার কাজ মজবুত হয় না, তাই নতুন মেয়রের কাছে সিলেট বাসির পক্ষ থেকে আমার অনুরোধ মাঝে মধ্যে কাজগুলো স্বচক্ষে পরিদর্শন করলে আশা করি সঠিক তথ্য পাবেন। বিজ্ঞপ্তি
Related News
আধুনিকতার আড়ালে এক নীরব জাহেলিয়াত
আতিকুর রহমান নগরী: ইংরেজি বা অন্য কোনো বিদেশি ভাষায় দক্ষতা অর্জন হলো আন্তর্জাতিক যোগাযোগ ওRead More
জনস্বাস্থ্যে ডেঙ্গু্র প্রভাব: সংকট নিরসনে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা
মো. আকিকুর রেজা: প্রতি বছর বর্ষাকাল আসলেই জনমনে ভর করে ডেঙ্গুর আতঙ্ক। তবে ডেঙ্গু এখনRead More



Comments are Closed