Main Menu

৮ম ধাপের অবরোধ চলাকালে সিলেটে জামায়াতের মিছিল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, জনদাবীকে উপেক্ষা করে বাকশালী সরকার তাদের দলদাস নির্বাচন কমিশন ও আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে আবারো একতরফা নির্বাচনের পথে হাটঁছে। কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণ এই ভোটে অংশ নিবেনা। আর যারা গণতন্ত্র বিনাশী একরতফা নির্বাচনে অংশ নিবে তারা জাতির কাছে গণদুশমন হিসেবে চিহ্নিত হবে। ৭ম ধাপের পর ৮ম ধাপের ২৪ ঘন্টা অবরোধ পালনের মাধ্যমে দেশবাসী বাকশালী সরকার ও তাদের দলদাস নির্বাচন কমিশনকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। দেশে ২০১৪ সালের বিনাভোট ও ১৮ সালের মধ্যরাতের ভোটের স্বপ্ন আর পূরণ হবেনা। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে।

Manual2 Ad Code

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জামায়াত আহুত ৮ম ধাপের টানা ২৪ ঘন্টার অবরোধ চলাকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে পিকেটিং ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। বুধবার দুপুরে নগরীর সিলেট-তামাবিল রোডের শিবগঞ্জ এলাকায় অনুষ্ঠিত পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা শামীম আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদ প্রমূখ।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ বলেন, জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েসি একতরফা তফসিল একই সূত্রে গাথা। বিরোধীদল বিহীন নির্বাচনের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বাকশালী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতের আন্দোলন চলছে চলবে।

নেতৃবৃন্দ- জামায়াত আহুত ৮ম ধাপের ২৪ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে সরকারের দলদাস নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সাথে ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে জামায়াত আহুত বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code