আয়কর রিটার্ন জমার সময় বাড়লো দুই মাস
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়ানো হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হলেও ব্যক্তি পর্যায়ে এই সময়সীমা দুই মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের ক্ষেত্রে রিটার্ন দাখিলের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
« বিএনপির আন্দোলন অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো : পররাষ্ট্রমন্ত্রী (Previous News)
(Next News) ছাতকে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা »
Related News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দফা লম্বা লাফের পর এবার দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবারেরRead More
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More



Comments are Closed