বিএনপির আন্দোলন অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো : পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক বেশি ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে করেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে বলে মনে করেন তিনি। মনোনয়ন জমা দেওয়া শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপরোক্ত কথাগুলো বলেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৯ নভেম্বর) সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলের বিপুলসংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন ড. এ কে আব্দুল মোমেন।
পরে ড. এ কে আব্দুল মোমেন বলেন, এবারের নির্বাচনে অনেক ভোট পড়বে, তাতেই নির্বাচনে গ্রহণযোগ্যতা আসবে। কে আসলো না আসলো সেটা বিষয় না, জনগণ সাথে আছে কি না সেটাই দেখার বিষয়।
বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, বিএনপির আন্দোলনের নমুনা হল, রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এতে নির্বাচনে কোন প্রভাব পড়বে না।
সারাদেশে এখন নির্বাচনী উৎসব শুরু হয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মানুষ শান্তি ও উন্নয়ন চায়। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান।
তিনি বলেন, উন্নয়ন শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে মানুষ উৎসব মুখর পরিবেশে পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দেবেন। তাই তিনি দেশের মানুষকে নির্বিঘ্নে উৎসমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসার আহবান জানান।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি প্রচুর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আরও অনেক কিছু করার আছে। অনেক প্রকল্পের কাজ চলছে। সেগুলো বাস্তবায়নের জন্য সিলেটবাসী অতীতের মতো আবারও আমাকে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
তিনি আরও বলেন, সিলেটবাসীর ভালোবাসায় আমি ধন্য। তারা অতীতে আমাকে ভোট দিয়েছেন। আবারও আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাবেন। সিলেট বিভাগজুড়ে নৌকার অগ্রযাত্রা অব্যাহত থাকবে, নৌকাই জয়ী হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বা দিচ্ছেন। দলের জন্য তারা ত্যাগ স্বীকার করে তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলেই আমি মনে করি। তারা আবার নৌকার প্রার্থীদের জয় নিশ্চিতে নির্বাচনী মাঠে থাকবেন।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন দু’একটা ঘটনা ছাড়া সারাদেশে দারুণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো সমস্যা নেই। যারা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তাদের প্রতি আমার আহ্বান, সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে আসুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।
এর পরই তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং নিজের মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।
Related News
অসহনীয় বিদ্যুতের লোডশেডি বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ ও গ্যাসের প্রিপেইডRead More
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যেরRead More



Comments are Closed