মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ার ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এখনও চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পেনাংয়ের নির্মাণাধীন ভবনটিতে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ধসে পড়ে। ঘটনার পর আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এখনও চার শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান চলছে।
পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মাদ বলেন, ‘এখন পর্যন্ত, আমরা তিনজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছি – দুজন যারা ঘটনাস্থলে মারা গেছেন এবং অন্য একজন হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত অন্য দুজনকে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখানে কাজে নিয়োজিত শ্রমিকদের সবাই ছিলেন বাংলাদেশি নাগরিক। ধসে পড়া কাঠামোর নিচে আরও চারজন আটকা পড়ে আছেন বলে আমাদের ধারণা।’
পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসে পড়া কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টা বেশ কঠিন হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘ভারী কাঠামো অপসারণ করতে এবং ক্ষতিগ্রস্তদের কাছে যাওয়ার জন্য আমাদের বড় যন্ত্রপাতি দরকার।’
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed