অবরোধ-হরতাল পালন করতে সিলেট বিএনপির আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের একদফা দাবীতে বুধবার অবরোধ ও বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি সর্বাত্মক ভাবে পালন করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে, দেশেকে বাঁচাতে এবং এই সরকারকে পদত্যাগ নিশ্চিত করতে চলমান অবরোধ ও হরতাল সর্বাত্মক ভাবে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল উপজেলা, পৌর ও মহানগরীর সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ মুক্তিকামী সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed