সিলেটের হরিপুরে নতুন কূপে গ্যাসের বড় মজুতের সন্ধান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হরিপুরে নতুন একটি কুপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কুপটিতে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাসফিল্ডস কর্তৃপক্ষ।
জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসক্ষেত্রের ১০ নং কুপে নতুন এই গ্যাসের সন্ধ্যান পাওয়া যায়।
রোববার (২৬ নভেম্বর) সিলেট গ্যাসফিল্ডসের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সম্পূর্ণ নতুন এই কুপটিতে গ্যাসের সন্ধান মিললো। এখানে থেকে দৈনিক ১৩ মিলিয়ন গ্যাস পাওয়া যাবে বলে মনে করছেন তারা।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার হাগলা হাওরের মাঝখানে অবস্থিত নতুন এই কূপটি বর্ষায় ডুবে থাকলেও শুকনো মৌসুমে পানি থাকে না সেখানে। ২০১৮ সালে ত্রিমাত্রিক ভূতাত্তিক জরিপে সেখানে গ্যাসের সন্ধান পায় সিলেট গ্যাস ফিল্ড। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য ১০ নম্বর কূপ হিসেবে এটি খনন শুরু করে চীনের একটি কোম্পানি। গত ৫ মাস খনন শেষে সেখানে মিলেছে সফলতা। এখানে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে ধারণা করা হচ্ছে। যার সর্বনিম্ন বাজার মূল্য ৩ হাজার ৬০০ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা। প্রকল্পে ব্যয় হয়েছে ২০৩ কোটি টাকা।
এর আগে, গত ২২ নভেম্বর সিলেট গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলায় পরিত্যক্ত ২ নং কুপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed