এইচএসসিতে সিলেট বোর্ডে পাশের হার ৭১.৬২ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৬৯৯ জন।
গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। জিপিএ ৫ কমেছে তিন হাজার ১৮২ টি। ২০২২ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৮৮১ জন।
রোববার (২৬ নভেম্বর) সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এবারের এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ নিয়ে বেলা আড়াইটায় সংবাদ সম্মেলন করবে সিলেট বোর্ড।
সিলেট বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবছর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬জন। এর মধ্যে ২৩ হাজার ৯১৬ জন ছেলে ও ৩৫ হাজার ৬২০ জন মেয়ে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৬৯৯ জন। এর মধ্যে ৮১৯ জন ছেলে ও ৮৮০ জন মেয়ে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed