বিশ্বনাথে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: আইন না মেনে শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি প্রসিদ্ধ বাজার ঘেঁষে আল-ফালাহ নামে ইটভাটার কার্যক্রম চলছে। ভাটাটিতে ইট পোড়ানোয় ইটভাটার কালো ধোঁয়ায় স্কুল ও মাদ্রাসা স্কুলের কোমলমতি শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, হাঁপানী, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই ইট ভাটার মালিক সরকারি কোনো নিয়ম নীতি না মেনে ইচ্ছমত ইট ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইট ভাটা ঘেঁষা শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত কোমলমতি শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে পরিবেশ দূষণকারী কালিগঞ্জের অবৈধ আল-ফালাহ ইটভাটা অপসারণের দাবিতে প্রতিবাদসভা ও মানববন্ধন চলাকালে বক্তারা একথা বলেন।
বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া সেতুতে এ প্রতিবাদসভা ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা ও কালিগঞ্জ বাজার সচেতন নাগরিক ফোরাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ও কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক ছামির মাহমুদ।
প্রতিবাদসভা ও মানববন্ধনে পৌরসভার অভ্যন্তরে কালিগঞ্জ বাজারে রাস্তার পাশে পরিবেশের ছাড়পত্র ছাড়া ও পৌরসভার অনুমতিপত্র ছাড়া এলাকার মানুষের ক্ষতি করে কী ভাবে এই ইটভাটা পরিচালিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা।
বক্তারা আরও বলেন, কৃষকদের ফসলি জমি ও ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও দাবি করেন তারা। তারা বলেন, ইতিমধ্যে এই ইটভাটা অপসারণের দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর মেয়র বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।
কালিগঞ্জ বাজার সচেতন নাগরিক ফোরামের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সংগঠক একে সাজুর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর কাউন্সিলর ফজর আলী, কাউন্সিলর জহুর আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, কালিগঞ্জ বাজার সচেতন নাগরিক ফোরামের, সদস্য সচিব আনোয়ার মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed