১৩ ঘণ্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ের আওতাধীন রাদগাঁওয়ে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত ওয়াগন দুটি উদ্ধার করা হয়েছে। ফলে ১৩ ঘণ্টা পর সিলেটের সাথে ঢাকা-চট্টগামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) রাত ৮ টার দিকে বাহুবল উপজেলার রাদগাও এলাকায় সিলেটগামী তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রাত আড়াইটায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসে। দীর্ঘ ১৩ ঘন্টা উদ্ধার কাজ করার পর স্বাভাবিক হয় ট্রেন যোগাযোগ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯ টায় বগিগুলি উদ্ধারের পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, বুধবার রাত আড়াইটা থেকে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টা পর্যন্ত টানা ১৩ ঘন্টা উদ্ধার কাজ করা হয়েছে।
এখন সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed