সিলেট রেলস্টেশনে উপবন ট্রেনে আগুন, ২৩টি সিট পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
তবে আগুনটি কীভাবে লেগেছে কিংবা কেউ লাগিয়েছে কী না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রেনটি রাত সোয়া ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম। তিনি জানান, ট্রেনের তাপানুকূল চেয়ার (খ) বগিতে আগুন লেগেছে। সেখানে অন্তত ২৩টি সিট আগুনে পুড়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আমাদের লোকজন ও দমকল কর্মীরা আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় কোন দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
অগ্নিকান্ডের কারণ হিসেবে প্রাথমিকভাবে এসির শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
সিলেটের দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটপ শিকদার বলেন, প্রাথমিকভাবে এটাকে নাশকতা মনে হয়নি, ট্রেনের এসির লাইন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অধিকতর তদন্তের পর আরও নিশ্চিতভাবে বলা যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসএমপির পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম।
এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমরা যা দেখলাম, তাতে অবশ্যই নাশকতা। এবং এটা আবার অগ্নি সন্ত্রাসের আরেকটা রুপ। যারাই এটা করেছে একটা রাজনৈতিক দল, বিএনপি-জামায়াত রাজনৈতিক দল তারা হরতাল অবরোধের নামে নাশকতা করছে। তারা রাষ্ট্রীয় সম্পদ রেল ক্ষতিগ্রস্থ করছে, জনগণকে হয়রানি করছে। আমরা তাদেরকে ধরে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো।’
Related News
সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More



Comments are Closed