সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা-পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে পৈরতলা-পুণিয়াউট রেলক্রসিং এলাকায় রেললাইনের উভয় পাশ থেকে দুর্বৃত্তরা পাথর ছুঁড়তে থাকে। এসময় ট্রেনের ‘জ’ বগিতে থাকা সিলেটের এক যাত্রীর শরীরে পাথরের আঘাত লাগে। এতে ওই যাত্রী আহত হন।
এসময় যাত্রীরা আতঙ্কে ট্রেনের জানালা বন্ধ করে দেন। এসময় ট্রেনের জানালার কাঁচ ভেঙ্গেও কয়েকজন যাত্রী হালকা আহত হন।
এ দিকে ট্রেনে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, ‘ট্রেনে পাথর ছোড়া হয়েছে জানতে পেরেছি। তবে কে বা কারা আহত হয়েছে তাদের নাম পরিচয় জানতে পারিনি। কারা হামলা করেছে এ বিষয়টিও নিশ্চিত নই। ট্রেনটি বিরতিহীন হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি করেনি।’
Related News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর সড়ক ও রেলপথRead More



Comments are Closed