হরতালের শেষ দিনে সিলেটে যুবদলের পিকেটিং মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি কেন্দ্র আহুত টানা ৪৮ ঘন্টার হরতালের শেষ দিনে নগরীতে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল।
সোমবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর দরগাগেইট এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, চমক দে পল্লু, শাহেদ আহমদ, শাহেল রহমান, রিপন চৌধুরী, কাছা মিয়া, সিহাব খান, এম এ হাসান, মকসুদুল করিম ইমন, ছবরুল ইসলাম নেপুর ,শিপলুজ্জামান, রাজু আহমেদ, সামাদ হোসেন সাজু, সাইফুল ইসলাম, তুহিন আহমদ, জুনেল আহমদ, আব্দুল আলিম, মুজিবুল হক রাহাত, হাসান আহমদ রুমেল, সালেক খান, বলিক হুসেন, আবুল হোসেন, বাবলা আহমদ, সুয়েব আহমেদ, লায়েক আহমদ, পারভেজ আহমেদ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন হৃদয়, তানজিম লিটন ও মোঃ সামসুল ইসলাম প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- একতরফা নির্বাচনের মাধ্যমে বাকশালীদের ক্ষমতায় নিতেই দলদাস নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। কিন্তু এদেশে আর কোন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে যুবদল নেতাকর্মীদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরানো যাবেনা।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed