কমলগঞ্জে মাদকসহ ১ জন আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রোববার (১৯ নভেম্বর) রাত ১১টায় ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ সালেক মিয়া (৩৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের মৃত হেকিম উল্লার ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাশী শর্মা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সালেক মিয়াকে আটক করা হয়। এ সময় তারদেহ তল্লাশি করে পলিথিন মোড়ানো ২০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ জানায়, সালেক মিয়া দীর্ঘ দিন ধরে মাদক বিক্র করে আসছে এবং তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতে কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীকে সোমবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed