সিলেটে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিনে সিলেটে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর বিভিন্ন থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
এরমধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১জন, শাহপরাণ থানা পুলিশ ১ জন ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ৪জনকে আটক করেছে। তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
« সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ (Previous News)
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed