সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সোমবার সিলেট নগরের কয়েকটি এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত থাকবে বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
রবিবার (১৯ নভেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী।
তিনি জানান- সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট নগরের বনশ্রী আবাসিক এলাকা, আম্বরখানা, মজুমদারী, সৈয়দ মগনী, চৌকিদেখী রাস্তার পশ্চিম পাশ, লাক্কাতুরাস্থ বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপারসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed