শান্তিগঞ্জে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য শহিদুল ইসলাম ও সুনামগঞ্জ জেলা প্রজন্মদলের সভাপতি জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) সকালে শান্তিগঞ্জ বাজার থেকে যুবদল নেতা শহিদুল ইসলামকে এবং পাগলা বাজার থেকে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
শহিদুল ইসলাম ও জাহিদুলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, হরতাল চলাকালে গাড়ি ভাংচুর ও নাশকতা সৃষ্টির পৃথক দুই মামলার আসামী হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed