গোলাপগঞ্জে মডেল প্রবাসী কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির অভিষেক
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে মডেল প্রবাসী কল্যাণ পরিষদের ২০২৩-২৪ সালের নবগঠিত কমিটির অভিষেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ প্রদান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রোববার (১৯ নভেম্বর) উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
মডেল প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ।
সদস্য আফজাল হোসেন আপ্তারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল ও কলেজের অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার, সংগঠনের সহসভাপতি রুহের আহমদ, কামাল আহমদ, সহসাধারণ সম্পাদক জামাল আহমদ, অর্থ সম্পাদক আফছর আলী, উপদেষ্টা মুশফিকুর রহমান মুহি, বুহেল আহমদ, নজরুল ইসলাম, শামীম আহমদ, আফতার উদ্দিন, রুবেল আহমদ, জয়মাল আবেদীন আবুল কাশেম, আরমান আলী, হাফিজ তোফায়েল আহমদ ও ওলিউর রহমান তামিম। কোরআন তেলাওয়াত করেন মোহামদ রেজাউল করিম।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed