তফসিল প্রত্যাখ্যান করে সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: জনতার দাবি না মেনে তড়িঘড়ি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে নগরীর পেপার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানী শিশু পার্কের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই, মানুষ ভোট দিতে পারে, দিনের ভোট রাতে দেয়া হয়। শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ নির্বচারে গুলি করে গণতন্ত্রকামী জনগণকে হত্যা করে, মানুষ বাড়ি ঘরে ঘুমাতে পারে না। এমন পরিস্থিতিতে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আরেকটি ভোট ডাকাতির প্রস্তুতি নিয়ে কতিত নির্বাচনের তফসিল ঘোষনা করেছে। যা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দেশে বিরাজমান এই সংকটময় পরিস্থিতিতে এই সরকার ও সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি, নজিবুর রহমান, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হাসান আহমদ পাটওয়ারী প্রমূখ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed