১৮ নভেম্বর গণঅনশন করবে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপণ্যের মূল্য দ্রুত নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সম্প্রতি স্থগিত হওয়া ৭৮২টি দুর্নীতির মামলা স্পেশাল ট্রাইবুন্যাল গঠন করে দ্রুত নিষ্পত্তি, ঋণ খেলাপীদের ঋণ সিডিউল প্রক্রিয়া রহিত করে দুর্নীতি, ঋণখেলাপী ও খুনের দায়ে অভিযুক্তদের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা, সংসদীয় আসনে তৃণমূল কর্মীদের কাউন্সিলের মাধ্যমে মনোনীত ব্যক্তিদের এমপি নির্বাচনে মনোনয়ন প্রদান করতঃ ১ম শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব দাখিলের বিধান বাধ্যতামূলক করার দাবীতে ১৮ নভেম্বর শনিবার বেলা ১১টায় নগরীর চৌহাট্টস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণঅনশন কর্মসূচি সফলের লক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক প্রস্তুতি সভা গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজার চুড়িপট্টিস্থ সিলেট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তানের সভাপতিত্বে সভায় বক্তারা গণঅনশন কর্মসূচিকে সর্বাত্মক ভাবে সফল করে তোলার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, সর্বগ্রাসী দুর্নীতি ও দুর্নীতিবাজদের শায়েস্তা করতে পারলেই বিরাজমান সমস্যা বহুলাংশে কমে আসবে ইনশাআল্লাহ।
সভায় গত ৭ নভেম্বর ট্যুরিস্ট ভিসায় কানাডাগামী সিলেটের ৪২ জন যাত্রীকে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের অফলোড করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, এই ঘটনা সিলেটবাসীকে খুবই মর্মাহত করেছে। এটা এক ধরনের অবিচার। অবিলম্বে সিলেটের ৪২ জন যাত্রীকে অফলোডকারী ইমিগ্রেশনের কর্মকর্তাদের চাকুরীচ্যুত, দ্রুত গ্রেফতার ও তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ৪২ যাত্রীকে নিরাপদে কানাডা পাঠানোর জোর দাবী জানানো হয়। এই বিষয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, জ¦ালানী উপদেষ্টা-কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিলেটবাসী আশাবাদী।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মুতাওয়ালী ফলিক, আফছারুজ্জামান আফছর, সাংবাদিক শহিদ আহমদ খান, সন্তোষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিখন তালুকদার লিখন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সহ অর্থ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও আলেমে দ্বীন মাওলানা এমদাদুল হক জুম্মা, ’৮০ দশকের সিলেট জেলা ছাত্রলীগের কার্যকরী পরিষদের সদস্য কামরান আহমদকে কেন্দ্রীয় সদস্য হিসেবে কোঅপ্ট করা হয়।
সভা শেষে কর্মসূচি সফল, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব। বিজ্ঞপ্তি
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed