দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা নীলা চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী। এতে তার হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।
তিনি বলেন, ‘জননীর বাম হাত ভেঙেছে। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে’।
নকীব জানান, ‘রোববার (১২ নভেম্বর) তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন। সেখানে তিনি ছাড়াও তার আরেক সন্তান সস্ত্রীক বসবাস করছেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed