সামসুজ্জামান জামানের মাতৃবিয়োগ, সিলেট জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক শ্যামল সিলেট’র সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মমতাময়ী মা ফাতেমা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এক শোক বার্তায় মরহুমা ফাতেমা খানমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের মা ফাতেমা খানম শনিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর বোরহানবাগস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ শনিবার বাদ এশা নগরীর গোলাপবাগ জামে মসজিদে সম্পন্ন হয়। জানাযার নামাজ শেষে হযরত মানিকপীর (র.) মাজার কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed