কাশ্মীরে আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত ডাল লেকের হাউজবোটে লাগা আগুনে পুড়ে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালের দিকে ডাল লেকের বেশ কয়েকটি হাউজবোটে আগুন লাগে। পরে সেখান থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, এদিন সকালের দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে আগুন লাগে। পরে তা অন্য হাউজবোটে ছড়াতে থাকে। ঘটনায় অন্তত পাঁচটি হাউজবোট পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আরও কয়েকটির।
পুলিশ আরও জানায়, নিহত তিন বাংলাদেশি পর্যটক সাফিনা নামে একটি হাউজবোটে ছিলেন। আগুনের ঘটনায় বোটগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। কাশ্মীরে এ সময় প্রচুর পর্যটক ভিড় করেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed