Main Menu

দক্ষিণ সুরমায় যুবদল নেতা ইমরান গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার অভিযোগে সিলেট জেলা যুবদল নেতা ক্রিকেটার ইমরান আলী এনামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমার তেতলীর অতির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম।

তিনি জানান, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার অভিযোগে ইমরান আলী এনাম নামে একজনকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed