বিয়ানীবাজারে মসজিদের বাথরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মসজিদের বাথরুম থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার লাউতা ইউনিয়নের পশ্চিম নন্দিরফল পাঞ্জেগানা মসজিদের বাথরুম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার হওয়া মদিনাতুল ইসলাম চৌধুরী উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত দরই মিয়া চৌধুরীর পুত্র।
স্থানীয়রা জানান, পাঞ্জেগানা মসজিদের দায়িত্বশীলরা বিকালে একজনকে বাথরুমের ভিতর পড়ে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি তদন্ত লুতফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন লাউতা ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন, ইউপি সদস্য মনজ্জির আলী, ইউপি সদস্য কবির আহমদ, ইউপি সদস্য ইসলাম উদ্দিন ও মৃতের স্বজনরা।
লাউতা ইউপি চেয়ারম্যান জানান, স্থানীয়রা তাকে জানালে তিনি থানা পুলিশকে খবর দেন। স্বজনরা তাকে জানিয়েছেন অসুস্থতাজনিত মৃত্যু হতে পারে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed