শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খাঁন সাগরকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে রওশন খাঁন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।
এর আগে গত শুক্রবার বিএনপির ডাকা অবরোধ কর্মসূচী চলাকালীন উপজেলার পাগলা বাজারে গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগ এনে শান্তিগঞ্জ থানার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীরা বিরুদ্ধে মামলা দায়ের করেন শান্তিগঞ্জ থানার এসআই মো. আফাতাবউজ্জামান রিগ্যান। সেই মামলার তালিকায় ৩ নম্বর আসামী রওশন খাঁন সাগর।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, পাগলা বাজারে নাশকতা সৃষ্টির মামলায় রওশন খাঁন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed