ওসমানীনগরে বিএনপির ৪ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে দ্বিতীয় দফায় প্রথম দিনের অবরোধ চলাকালীন সময়ে বিএনপির ৪ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কুরুয়ার পাশে কেসবপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, ওসমানীনগর উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমদ। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া রোববার উপজেলার কোথাও জ্বালাও পোড়াওয়ের কোন ঘটনা ঘটেনি বলে থানা সূত্রে জানা গেছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আমীন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে সোমবার আদালতে প্রেরণ করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed