জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ পদের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এই তিন পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
রোববার (৫ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে ডক্টর মালিকা কলেজে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উচ্চমান সহকারী পদে এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্টদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed