‘রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই’
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান প্রেক্ষাপট, নিত্যপণ্যের মূল্য দ্রুত নিয়ন্ত্রণ সহ অত্র সংগঠনের নির্বাচন সম্পর্কিত দাবীনামার আন্দোলন বেগবান করার দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৪ নভেম্বর শনিবার ৬টায় বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা গণমাধ্যমে প্রকাশিত ‘ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর ১৭শ’ কোটি টাকার অনিয়ম, ঢাকার সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান শত কোটি টাকার মালিক, ঢাকার সোহরওয়ার্দী হাসপাতাল ৮৪টি সরকারি হাসপাতালের ৩ হাজার ৩৩১ যন্ত্রপাতি অচল, ঘরে বসে চাকুরী দেওয়ার ওয়াদা প্রতিষ্ঠায় ২০১৩ সালে গঠিত ন্যাশনাল সার্ভিসের বেকার যুবকদের নিয়ে বিভিন্ন ট্রেনিং, ভাতা অনিয়ম করে শত কোটি টাকা লুট করা হয়েছে। ফ্রিল্যান্সিং এর আড়ালে অনৈতিক কারবারে প্রতারণা করে শত শত কোটি টাকা লুট, ১৫ ব্যাংকের মূলদন ঘাটতি ৩৩ হাজার ৪৪৪ কোটি টাকা। দুর্নীতির এই ভয়াবহ চিত্র ও সংবাদে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা, তীব্র নিন্দা জ্ঞাপন করে বলা হয় অসহায় সাধারণ মানুষ বাজারের ঊর্ধ্ব গতির সঙ্গে তালমিলাতে পারছেন না। এমন পরিস্থিতির মুখোমুখি ক্রেতাদের আর কখনো হতে হয়নি। সরকার এত অবকাঠামো সহ অনেক কিছু করতে পারলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না- সেটা জনগণ বিশ্বাস করে না।
চলমান প্রেক্ষাপট প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর কোন দেশে সুষ্ঠু ভোটের জন্য দশকের পর দশক আন্দোলন হয়েছে এমন নজির নেই। এই অবস্থার জন্য দেশের বড় দুটি রাজনৈতিক দলই দায়ী। নিত্যপণ্য, বৈশ্বিক মন্দার কারণে এমনিতেই জনগণের অবস্থা চিরেচাপ্টা তার উপর হরতাল, অবরোধে সাধারণ জনগণের অবস্থা অবর্ণনীয়। জনগণের দাবী রাজনৈতিক এই অচল অবস্থা নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই।
সভায় সংগঠনের দাবীনামা বেগবান করার দাবীতে আগামী ১৮ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টায় গণঅশন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মুহিবুর রহমান, ফোরামের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, আব্দুল মোতাওয়ালী ফলিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, কেন্দ্রীয় নেতা আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, শাহিদুর রহমান জুনু, রফিকুল ইসলাম শিতাব, আফছারুজ্জামান আফছর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed