Main Menu

সিলেটের তেমুখীতে জামায়াতের সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াত কেন্দ্র আহুত টানা ২ দিনের অবরোধের ১ম দিনে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং, মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।

রোববার সকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কুমারগাও তেমুখী এলাকায় ঢাকা-সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম মফিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিশ^বিদ্যালয় সভাপতি মিসবাহুল করিম ও ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শরীফ মাহমুদের নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করা হয়। এসময় মহানগরীর জালালাবাদ ও বিমানবন্দর থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন থানা শাখার উদ্যোগে স্ব স্ব এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করা হয়।

সড়ক অবরোধকালে নেতৃবৃন্দ বলেন, দেশ জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসনে জাতি আজ অতিষ্ঠ। গণতন্ত্রের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন চলবে। চলমান আন্দোলনে জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে ফ্যাসিস্ট সরকারের দিন ফুরিয়ে আসছে। অবিলম্বে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমনাসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সকল দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের বিকল্প নেই। জনতার দাবী মেনে নিতে বিলম্ব করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed