দক্ষিণ সুরমায় তরুণীর ঝুলন্ত লা শ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তরুণী রুমানা বেগম (২১) সিলেটের ওসমানীনগর উপজেলার বাজিতপুর গ্রামের সিরাজ মিয়ার মেয়ে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার খসরু মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
পুলিশ জানায়, শনিবার রাতে মা-বোনের সঙ্গে ঝগড়া করেন রুমানা বেগম। পরে তিনি তার শোবার কক্ষে ভিতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এবিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, মেয়েটি মানষিক ভারসাম্যহীন বলে পরিবার থেকে দাবী করা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করে সে আত্মহত্যা করেছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed