সকলের সম্মিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ সম্ভব: এলিম চৌধুরী
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট বিভাগের শ্রেষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, সমবায় সমিতির মাধ্যমে মানুষ এগিয়ে যাচ্ছি। একের অন্যের পাশে দাড়াচ্ছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। এভাবে সকলে মিলে কাজ করলে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
শনিবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজিত জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা অডিটরিয়ামে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মান্নান।
সমবায় কর্ককর্তা ছদরুল আলমের পরিচালনা এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা, গোলাম রাব্বানী মজুমদার, সৈয়দ হাসিন আহমদ মিন্টু, আবু সুফিয়ান আজম প্রমুখ।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed