তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নুরুল আমিন (৫৮) উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহাছুড়া গ্রামের বাসিন্দা মৃত কাচা মিয়ার ছেলে।
গত মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিজুরী ইউনিয়নের ছোট জঙ্গলে ধর্ষণের ঘটনাটি ঘটে।
ঘটনার পর বিষয়টি প্রতিবন্ধী কিশোরীর পরিবার স্থানীয় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মেম্বারকে জানালে বিচার সালিশে সমাধান করার কথা জানানো হয়। কিন্তু ঘটনার তিনদিন পার হলেও কোনো পদক্ষেপ না নেয়ার তাহিরপুর থানা পুলিশকে বিষয়টি জানায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর পরিবার।
কিশোরীর পরিবার জানায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর নিজ বাড়ি থেকে সকালে তাহিরপুর সদরে প্রতিবন্ধী স্কুলে যায়। স্কুলে নির্দেশনা দেয়া হয় যারা স্কুলে আসেনি তাদের স্কুলে আসার কথা জানাতে। সেই মত দুপুরে স্কুল ছুটির পর ঐ কিশোরী লোহাছড়া তার আরেক বান্ধবীকে জানাতে যাওয়ার সময় লোহাচুড়া সড়কের পাশে একটি ছোট জঙ্গলে ঐ প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে নিয়ে জোরপূর্বক নুরুল আমিন ধর্ষণ করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান, এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছি।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed