পাপিয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট
বৈশাখী নিউজ ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভূত মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ মামলায় তার বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম বুদু, আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।
জামিনের বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান গণমাধ্যমকে বলেন, ‘তাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।’
এ আদেশের বিরুদ্ধে আপিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানিয়েছি, দুদক থেকে সিদ্ধান্ত হলে আপিলে আবেদন করা হবে।’ `
২০২০ সালের ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed