সাবলম্বী হতে হলে নিজেকে আত্মনির্ভশীল হতে হবে: এলিম
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের শ্রেষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, নিজেকে সাবলম্বী ও অর্থনীতির মুক্তি পেতে হলে নিজেকেই কাজের মধ্য আত্মনির্ভরশীল হতে হবে।কাজে মনোযোগী হতে হবে। কাজে অমনোযোগী হলে কখনো সাফল্য বয়ে আনতে পারবেনা। নিজে পরিশ্রমি না হলে কখনো সাফল হওয়া যাবেনা।
বুধবার (১ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়েজিত আলোচনা সভা ও ঋণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসূমী মান্নান।
সমবায় কর্মকর্তা ছদরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার, দেওয়ান নাজমুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালা উদ্দিন ভূইয়া, পল্লী সঞ্চয় বয়সংকের কর্মকর্তা মুহিবুর রহমান, আত্মকর্মী ইসমাইল হোসেন সিরাজী, গিয়াস উদ্দিন, পারভীন বেগম, লিপি বেগম ও রেজাউল করিম।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed