ঢাকায় মামলায় সিলেট বিএনপির ৩ নেতা আসামি
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে সিলেট বিএনপির তিন নেতাকে।
তারা হলেন- সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু।
ঢাকায় সহিংসতার ঘটনায় সিলেটের তিন নেতাকে আসামি করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।
তিনি বলেন, ‘তিন জনকে আসামি করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানাই। পাশাপাশি বলতে চাই, হামলা-মামলা দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ঠেকানো যাবে না।’
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed