ওসমানীনগরে অধ্যক্ষ শায়খুল ইসলাম হত্যায় ১জনের মৃত্যুদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরের চাঞ্চল্যকর শেখ ফাজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি লুৎফুর রহমানকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত।
সোমবার (৩০ অক্টোবর) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি লুৎফুর রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ফরিদপুর গ্রামের তাহির আলীর ছেলে এবং ফজিলাতুন্নেছা মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে শায়খুল ইসলাম মোটরসাইকেল যোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা সড়কের মুখ এলাকায় পৌছলে পেছন দিক থেকে একটি প্রাইভেট কার মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ উঠে একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লুৎফুর রহমান পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লুৎফুর রহমানকে প্রধান আসামি করে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় দীর্ঘ শুনানী শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত। রায়ে মামলার প্রধান আসামি লুৎফুর রহমানকে মৃত্যুদন্ড প্রদান করা হয়।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed