শান্তিগঞ্জে বিএনপি-জামায়াতের অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ’র পাগলা বাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, আত্মঘাতী কার্যে লিপ্ত ও সরকার পতনের আন্দোলের অভিযোগে বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ।
রবিবার (২৮ অক্টোবর) রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বাদী হয়ে শান্তিগঞ্জ থানা এলাকার বিএনপি-জামায়াতের ৪৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ চৌধুরী।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার (২৮ অক্টোবর) সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাগলা বাজার এলাকায় বিএনপি-জামায়াতের ৮০/৯০ নেতাকর্মীরা কাঠের লাঠি, লোহার রড ও রাস্তায় গাছের টুকরা ফেলে মহা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতায় শুরু করে। তখন থানা পুলিশ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া দিলে সকল নেতাকর্মী পালিয়ে যায় এবং থানা পুলিশ ৬ নেতাকর্মীকে আটক করেন।
আটকৃতরা হলো শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও সিচনী গ্রামের বাসিন্দা সোহেল মিয়া(৪৮), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও রায়পুর বড় বাড়ীর বাসিন্দা শাহদাত হোসেন কামরান(৩৩), যুবদলের যুগ্ন আহবায়ক ও হলদারকান্দি গ্রামের বাসিন্দা ওবায়দুল করিম মাছুম(৩০), ছাত্রদল কর্মী ও হরিনগর গ্রামের বাসিন্দা আবু তাহের ইমন(২২), ছাত্রদল কর্মী ও হলদারকান্দি গ্রামের বাসিন্দা জাহেদ আলম(১৯), উপজেলা বিএনপির কর্মী ও শত্রুমর্দন গ্রামের বাসিন্দা আলা উদ্দিন(৪৮)।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নাশকতা করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। ঐ মামলায় গ্রেপ্তার ছয় জনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed