শান্তিগঞ্জে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সারাদেশব্যাপী ডাকা বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পিকেটিং চলাকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সিনিয়র যগ্ম আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও ছাত্রদল নেতা আবু তাহের ইমনকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে হরতালের সমর্থনে পিকেটিংকালে তাদের আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
হরতালের নামে নাশকতা ঠেকাতে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃত নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিনের অনুসারী বলে জানা গেছে।
এব্যাপারে আনছার উদ্দিন বলেন, হরতাল আমাদের সাংবিধানিক অধিকার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে পিকেটিং করে যাচ্ছিলেন। এ অবস্থায় তাদের আটক করা অসাংবিধানিক। আমি এর তীব্র নিন্দা ও তাদের অবিলম্বে মুক্তি দিতে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।
যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, হরতালের নামে নৈরাজ্য ঠেকাতে এবং জনগণের নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পরRead More
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More



Comments are Closed