সিলেটে মহাসড়কে গাছ ফেলে অবরোধ, রিকশায় আগুন, ভাংচুর
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার পতনের একদফা দাবিতে ডাকা হরতালে সিলেটে সকাল থেকে বিএনপি ও জামায়াত বিভিন্ন স্থানে পিকেটিং করছে। কোথাও তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করছে, আবার কোথাও সড়কে প্রতিবন্ধকতা তৈরি করছে।
নাশকতারোধে সড়কে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীও রয়েছে সতর্কাবস্থায়। সকালে নগরীর জিন্দাবাজারে পুলিশের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে গাছ ফেলে অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমদ ও সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম।
এছাড়া প্রায় একই সময়ে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। স্থানে স্থানে পিকেটিংয়ের কারণে সিলেট-ঢাকা মহাসড়ক যানশূণ্য হয়ে পড়েছে। নিরাপত্তার অজুহাতে পরিবহন শ্রমিকরাও সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।
এদিকে একই সময়ে সিলেট নগরীর দরগাহ গেইটে রিকশায় আগুন দিয়ে পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় কয়েকজন সাংবাদিকের মোটরসাইকেলেও ভাঙচুর চালায় তারা।
এছাড়া সিলেটের বিভিন্ন স্থানে অতর্কিত ‘পিকেটিং’ করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে রাস্তায় নেমেছেন তারা।
সকাল ৯টার দিকে মহানগরের লন্ডনি রোডের হাজীপাড়ার মুখ থেকে ৩০-৩৫ টি মোটরসাইকেলে করে বিএনপি নেতাকর্মীরা বের হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ ১০-১২টি গাড়িতে ভাঙচুর চালান। তাদের অনেকের হাতে ছিলো লাঠি। এসময় ১৫-২০ মিনিট ভাঙচুর চালিয়ে তারা চলে যান।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed