ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপৎকায় দখলদার ইসরাইলি বাহিনীর নিমর্ম গণহত্যার প্রতিবাদে খাদিম নগর ইউনিয়ন ইমাম সমিতির উদ্যোগে ২৭ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা সিলেটের খাদিমে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইমাম সমিতি এয়ারপোর্ট রোড বড়শলা নতুন বাজার শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান।
হাবিবুর রহমান পংকি এবং মাওলানা আব্দুল মজিদ নোমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তারা মিয়া, হাজী জুনেদ আহমদ মাওলানা হাফেজ জাহেদ আহমদ, মাওলানা আমিনুল ইসলাম, মানিক মিয়া, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা হাফিজ নাজিম উদ্দিন, মাওলানা শরীফ আহমদ, হাফিজ তোফায়েল আহমদ রুপু আহমদ, মাওলানা ফারহান আল হাবিবী, সাবির খান, আব্দুর রউফ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা প্রমাণ করে ইয়াহুদি সম্প্রদায় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং সন্ত্রাসী জঙ্গিবাদের মূল হোতা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে এই বর্বর গণহত্যা বন্ধ না করলে, বিশ্ব মুসলিম জেগে উঠবে। তারা ইসরাইলি সকল পণ্য বর্জন করার জন্য বিশ্ব মুসলমানদের আহ্বান জানান। মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা উদ্ধার এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশ্ব নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed