Main Menu

সঠিক নেতৃত্বের কারণে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়নে পিছিয়ে : এলিম চৌধুরী

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেট বিভাগ ও জেলায় দুইবারের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, সিলেট জেলা আ’লীগের কার্যকরী কমিটির সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেছেন, প্রধানমন্ত্রী আমার ওপর আস্তা রেখে উপজেলা নির্বাচনে আমাকে নৌকা প্রতিক দিয়েছেলন। আপনারা আমার ওপর আস্তা রেখেই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। নির্বাচিত হওয়ার পর উপজেলাবাসীকে নিয়ে য়েই আমি কাজ করে যাচ্ছি। ক্ষুধা দারিদ্রমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষে্য কাজ করছি। শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছি। সমাজের পিছিয়ে পড়া লোকজনদের নিয়ে কাজ করছি।

তিনি বলেন আমাদের ভিন্নমত থাকতে পারে কিন্ত এলাকা উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন। আমাদের লক্ষ্য পৌছার লক্ষে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে রেমিটয়ান্স পাঠায়। আমরা তাদেরকে মূল্যায়ন করতে হবে।

বর্তমানে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে রাস্তাঘাটের অবস্তা বেহাল। আমাদের নেতৃত্ব দুর্ভলের কারণে আমরা পিছিয়ে রয়েছি। আগামী নির্বাচনে যদি আমি মনোনয়ন পাই তাহলে আমি দুই উপজেলাবাসীকে সাথে নিয়ে সবধরণের উন্নয়ন করা হবে।

তিনি বৃহস্পতিবার বিকেলে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে উন্নয়ন শান্তি সমাবেশ ও নাগরিক সংবর্ধা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলার পৌর শহরের চৌমূহণীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরতে শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মুবিন আহমদ জায়গীরদার।

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হকের পরিচালনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন চুন্নু, মোস্তাব উদ্দিন কামাল, সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ফরহাদ আহমদ, শাহাব উদ্দিন, আবুল লেইচ, আবু সুফিয়ান আযম, কাজল কান্তি দাস, শরফ উদ্দিন, মাহমুদ আহমদ চৌধুরী, আব্দুস ছামাদ জিলু,, সায়েদ আহমদ, মুক্তিযোদ্ধা তোতা মিয়া, সলমান আহমদ চৌধুরী, মাখন মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, এমএ ওয়াদুদ এমরুল, দেলোয়ার হোসেন দিপন, দিদারুল আলম।

Share





Related News

Comments are Closed