মহাসমাবেশ সফল করতে সিলেট জেলা বিএনপির আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগের একদফা দাবীতে আগামী ২৮ অক্টোবর শনিবার বিএনপি’র উদ্যোগে আয়োজিত ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ, ঢাকার মহাসমাবেশ থেকে সরকার পতনের চুড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষিত হবে। তাই সমাবেশে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন সহ উল্লেখিত সকল ইউনিট সমূহ অন্তর্গত সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed