বিএনপি নেতা খায়রুল কবির খোকন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে তার স্ত্রী শিরিন সুলতানার বরাত দিয়ে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
দিদার জানান, বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেষ্টুরেন্টের বিল্ডিংয়ের তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করেছে বলে রাত আড়াইটায় খোকনের স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা তাদের জানান।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ডিবির মতিঝিল বিভাগের উপ কমিশনার রাজীব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, খায়রুল কবিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পল্টন থানায় নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed