ভৈরবে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে রেল দুর্ঘটনায় যে যাত্রীরা মারা গেছেন তাদের পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে দেওয়া হবে। এ ছাড়া যারা চিকিৎসারত রয়েছেন, তারা তাদের চিকিৎসার সব খরচ পাবেন রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রেলভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, এ ঘটনায় রেল মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্ট ৩ জনকে সাসপেন্ড করেছি। তদন্ত প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি লোকোমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে৷
রেলমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি আজ। আমি রেলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার যে দুর্ঘটনা হয় সেখানে ২১ জন নিহত হয়েছিল। দীর্ঘদিন পর আবার একটি বড় দুর্ঘটনা ঘটল। এ ঘটনায় গতকাল অবধি ১৯ জন এবং আজ ১ জন মিলে মোট ২০ জন মারা গেছেন।
নুরুল ইসলাম সুজন বলেন, ফার্স্ট এশিয়ান রেল সামিটে যোগ দিতে গত ২৩ অক্টোবর আমি দেশের বাইরে ছিলাম। আমার প্রাইভেট সেক্রেটারিও ছিলেন সে সফরে। আরও কয়েকজন গিয়েছিলেন। ২৭ অক্টোবর অবধি আমার সেখানে অবস্থানের কথা ছিলো। কিন্তু এ দুর্ঘটনার পর আমি যাত্রা বাতিল করে গতকাল রাতেই ঢাকা এসেছি।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed