পুলিশ প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, অতপর..
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় হানিফ আহমদ নামে এক পুলিশ সদস্যের বাড়িতে অনশন করেছেন প্রেমিকা। অনশনের চারদিন পর অবশেষে প্রেমিকাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন ওই পুলিশ প্রেমিক।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এরআগে গত শনিবার (২১ অক্টোবর) থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন প্রেমিকা।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামে প্রেমিক পুলিশ সদস্য হানিফ আহমদের বাড়িতে গিয়ে ওই তরুণী দাবি করেন- প্রায় ২ বছর আগে হানিফের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে তাদের প্রেমের সম্পকর্টি শারীরিক সম্পর্কে রূপ নেয়। প্রায় ছয় মাস আগে বিয়ের জন্য বললে হানিফ বিয়েতে রাজি না হয়ে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। নানাভাবে হানিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে শনিবার প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল বলেন- কলেজছাত্রী নাছোড়বান্দা থাকায় হানিফ নামের ওই যুবকের সঙ্গে পঞ্চায়েত ও জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিয়ের ব্যবস্থা করেন। পরে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed