Main Menu

সিলেটে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে বালাগঞ্জ বাসষ্টেশন খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবসী সুত্রে জানা যায়, বুধবার সকাল ৯ টার দিকে বালাগঞ্জ বাসষ্টেশন খেয়াঘাটে লাশটি দেখতে পেয়ে বালাগঞ্জ থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরত হাল রিপোট তৈরি করে লাশটি পোষ্টমর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেলের মর্গে প্রেরণ করে।

এসময় উপস্থিত ছিলেন ওসমানী নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী, ওসি তদন্ত মোঃ ফয়েজ আহমদ।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন ধারণা করা হচ্ছে ১৫/১৬ দিন আগে মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৫/২৬ বছর হবে।

Share





Related News

Comments are Closed