পাসপোর্ট করতে এসে হবিগঞ্জে রোহিঙ্গা তরুণী আটক
হবিগঞ্জ সংবাদদাতা: ভুল তথ্য দিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের এক তরুণী হবিগঞ্জে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন। একইসঙ্গে দালাল অভিযোগে এক যুবককেও আটক করা হয়েছে।
রোববার (২২ অক্টোবর) আঞ্চলিক পাসপোর্ট অফিসে তাদেরকে আটক করা হয়।
আটক হওয়া রোহিঙ্গা তরুণী রোজিনা আক্তার ওরফে রোকেয়া (১৯) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আজিম উল্লা নামে এক ব্যক্তির স্ত্রী।
দালাল অভিযোগে আটক আমানুর রশীদ মাহী (২৬) হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার হারুন মিয়ার ছেলে।
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, পাসপোর্ট করার জন্য ভূয়া পরিচয় ও ঠিকানা ব্যবহার করেছিলেন রোহিঙ্গা তরুণী রোকেয়া আক্তার। কিন্ত তাকে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট করার কথা স্বীকার করেন রোকেয়া।
তিনি আরও জানান, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করেন।
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো.রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রোজিনা আক্তার ও আমানুর রশীদ মাহীকে আটক করে থানায় আনা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed