Main Menu

৩ দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হওয়া আক্কাস আলী (৩৫) নামের বাংলাদেশী যুবকের মরদেহ তিনদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

Manual2 Ad Code

শনিবার (২১ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে ওই যুবকের মরদেহ ফেরত দেন তারা। নিহত বাংলাদেশী যুবক আক্কাস আলী তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে।

Manual3 Ad Code

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার ইসলামপুর সীমান্তে ৪৪৬ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। পরদিন বুধবার সকালে ভারতীয় সীমান্তের ওপারে স্থানীয়রা আক্কাস আলীর মরদেহ দেখতে পায়। এ ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে বিএসএফ আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরতের আশ্বাস দেয়। ফলে তিনদিন পর আইনি প্রক্রিয়া শেষে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও বিজিবির উপস্থিতিতে বাংলাবান্ধা-ফুলবাড়ি সীমান্তের জিরো লাইনে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান সাংবাদিকদের বলেন, বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধারের পর বিএসএফ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে দেয়। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে শনিবার নিহত আক্কাস আলীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বিএসএফের গুলিতে নিহত আক্কাস আলীর মরদেহ ফেরত দিয়েছেন তারা। ভারতের ফাঁসি দেওয়া থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কারণে বাংলাদেশে আর কোনো ময়নাতদন্তের বিষয় নেই। নিহত যুবকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code