গাজায় ইসরাইলি বোমা হামলায় মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরাইলের নির্বিচার বোমা হামলায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ১৪ দিন ধরে গাজাকে লক্ষ্য করে বিরতিহীনভাবে বোমা ছুড়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা শুক্রবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মৃত্যুর নতুন সংখ্যা জানিয়েছেন।
তিনি জানান, গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে ১ হাজার ৬৬১ জনই শিশু। এছাড়া হামলায় ১৩ হাজার ২৬০ জন আহত ও ৪ হাজার মানুষ নিখোঁজ আছেন।
গত ৭ অক্টোবর ইসরাইলের অবৈধ বসতি লক্ষ্য করে হামাস হামলা চালানোর পরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, তাদের সেনারা গাজায় যে হারে হামলা চালাচ্ছে, এমন তীব্র হামলা গত কয়েক দশকে দেখা যায়নি।
তিনি বলেছেন, ‘বিমানবাহিনীর যুদ্ধ যন্ত্র খুব ভালো কাজ করছে। বিমানবাহিনী সাউদার্ন কমান্ড, স্থল আর্ম, গোয়েন্দা দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এটি প্রশংসনীয়।’
ইসরিইলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে, গাজায় হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। তবে তাদের এসব নির্বিচার হামলায় বেসামরিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটি প্রমাণিত হয়েছে ১ হাজার ৬০০ জনেরও বেশি শিশুর মৃত্যুর মাধ্যমে।
ইসরাইলি হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, মসজিদ, গির্জা, বাড়ি-ঘর কোনো কিছুই।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed